দেশগাঁও ডিগ্রী কলেজের অধ্যাপক নেছার আহম্মেদ (৫৫) স্যার আর বেচে নেই। আজ শুক্রবার সকালে হাজীগঞ্জ মিডওয়ে হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।


তিনি দীর্ঘদিন হৃদরোগেে ভুগছিলেন। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হলে নিজেই স্ত্রীকে নিয়ে মিডওয়ে হাসপাতাল গেলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। রাত ৮ টায় ওনার নিজ গ্রাম হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পঃ ইউনিয়নের সাদ্রা গ্রামে মাস্তান বাড়িতে জানাজার নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন হয়।