শিরোনাম: সুখের বীণ

কলমে-আনছার আলী মুন্সী 

তাং ২৬-১১-২০


ধনসম্পদ যদি 

থাকে তোমার ভাগে 

সুন্দর মনটা 

উঠে যেন জেগে। 

খোদার দেয়া নেয়ামত 

বিলিয়ে দিয়ে যান 

কমবে না তার একটুখানি 

বাড়বে তোমার শান। 

বিপদাপদ থাকবে দূরে 

বাঁচবে বহু দিন 

জীবন তোমার রঙিন হবে 

বাজবে সুখের বীণ।

যে দিন তুমি চলে যাবে 

মায়ার বাঁধন ছাড়ি 

আমল নামায় ছাওয়াব টুকু 

থাকবে সদা জারি। 

যখন তোমায় রাখা হবে 

অন্ধকার কবরে 

অফুরন্ত নেয়ামত 

রাখবে তোমায় ঘিরে।