আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে “আলোকিত জনগণ” এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লেখা ছোট গল্প “বাবু খাইছো” শিরোনামে গল্পটি আমাদের সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাথে মিল রয়েছে। বিঃ দ্রঃ ভুল ত্রুটি সংশোধন যোগ্য। চলুন গল্পটি পড়া যাক।
★★★
বাবু খাইছো
লিখেছেন: মোঃ রনি।
সেইসব মেয়েদের আইফোন জে টু পুরষ্কার দেওয়া উচিৎ। যারা মায়ের পাশে শুয়েও বয়ফ্রেন্ডের সঙ্গে দীর্ঘক্ষণ প্রেমালাপ চালায়।
আমার বন্ধু তারেকের প্রেমিকা এমন। সে মায়ের পাশে শুয়েও তারেকের সঙ্গে প্রেমালাপ চালায়।
— কীভাবে ? পারে কে জানে !
কয়েক মিনিট পর পর ফোন দিয়ে বন্ধুকে নিত্যনতুন সংবাদের মতো বন্ধুর আপডেট জানবে সে। এমন আহ্লাদী মেয়ে আমি বাপের জন্মে দূরে থাক, শ্বশুরের জন্মেও দেখি নাই ! কতক্ষন পর পরই বলবে,
— বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু কী করছো ! জাস্ট অসহ্য আমি বন্ধুর কাছ থেকে শুনেও আমার বিরক্তিকর লাগছে। কিন্তু বন্ধু তারেক দীর্ঘ দিনের প্রেম রসিকতা তারেক মহা সুখে আছে। শালা কীভাবে সহ্য করে করুনাময় খোদাই ভালো জানে।
— আহ্লাদী মেয়েদের সাথে যে, সম্পর্ক বেশি দিন টিকে না, সেটা আমি ভালো করেই জানি।
একবার সেই মেয়ে ফোন দিয়েছে, তখন তারেক বাথরুমে। ফোন ধরেছে তারেকের আম্মা আহ্লাদী মেয়েটি বললো, গানের সুরে সুরে মাতহারা হয়ে– আমার ময়না পাখি রে, আমার টিয়া পাখি রে বাবুটা কী করো ? অর্থাৎ- ময়না পাখি, টিয়া পাখি বাবুটা কী করো। তারেকের আম্মা বললেন, আমি তোমার ময়না পাখি, টিয়া পাখি বাবুর মা! তখন মেয়েটি কী বলে শুনেন…
— আসসালামু আলাইকুম, আন্টি ভালো আছেন?
তখন তারেকের আম্মা চিৎকার করে বললেন, এই আহ্লাদী মেয়ে! আমার ছেলে তোমার বাবু হইলে আন্টি হই কেনো ? আমারে বইন ডাক বইন !
আমার আইফোন জে টু বন্ধ থাকায়, একদিন তারেকের মোবাইলে আমার একটা জরুরী কল এলো। নিম্নচাপ থাকায় আমি দৌড়ে মোবাইলে কথা বলতে বলতে বাথরুমে ঢুকলাম। জরুরী কথা শেষ হওয়ার পরই তারেকের প্রেমিকার ফোন। ফোন দিয়ে বললো, বাবু কী কর?
— আমি বিরক্ত হয়ে বললাম, হাগু দেই। হায় হায় বাবু, তুমি এখন হাগু দিচ্ছো কেন? তোমাকে না বলেছি প্রতিদিন সকালে হাগু দিবা। এমন করলে কিন্তু আমি মাইন্ড খামু। এমন ভুল আর করবা না। ঠিকাছে বাবু।
— বলেই লাইন কেটে দিল !
আমি নিশ্চিত। এই মেয়ের মাথায় গোবর পোড়া আছে। গোবর একটা অদ্ভুত জিনিস, এটা শুকাইলে জ্বালানি, পানিতে গেলে মাছের খাদ্য, জমিতে গেলে জৈব সার। মেয়েদের মাথায় গেলে বয়ফ্রেন্ডের সর্বনাশ, ভারতে গেলে প্রসাদ আর আমাদের বাঙালির মাথায় গেলে সমাজের গুরুত্বপূর্ণ ব্যাক্তি।★★★ (বাবু খাইছো)

0 মন্তব্যসমূহ