লেখা-মোঃছাইদুল ইসলামা
তাং০৫/০৮/২০ইং।
কবিতাঃহতভাগ্য
মানুষ নহি আমরা,
হেন জগতের প্রহসন!
আমরা তৃষিত তথা-
ক্ষুধিত,পামর পাষাণ।
আমরা পরন্যের প্রতিবেশী:
রৌদ্র তপ্ত হীনছাদ-
অবিলাসী কষ্টপ্রাণ,
সে যে করুণ বাস্তবতা!
শুধুই তামাশা অবিরল-
আমাদের চক্ষুজল;
অতিবিলাসী বিত্তের ঐ-
নিষ্ঠুর প্রবঞ্চ ঘোরে।
যেন মনে হয় ঐ
ভীষণ ভদ্র সমাজেই-
বিধাতার বসবাস;
আমাদের দেখিবে কে?
আমরা উপহাস্য দারুন!
এই অত্যাধুনিক নব্য সভ্যতায়,
ঐ সুকমল শয্যায় নিদ্রিত যেন-
ভাগ্য নিয়ন্তার বিবেক সংঘ---?

0 মন্তব্যসমূহ