মোঃ রনি :
সামাজিক দায়বদ্ধতা থেকে করোনার মাঝে মানব সেবায় বিশেষ অবদান রেখে চলছে আদর্শ উন্নয়ন মূলক সংগঠন মানুরী প্রবাসী ফ্রন্ট যুব ও ছাত্র সংঘ। ক্ষুদ্র অঞ্চল নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জের ৫ নং পূর্ব গুপ্টি ইউপির ০৮ নং ওয়ার্ডের মানুরী গ্রামের এক ঝাঁক যুবক দেশ বিদেশ থেকে চলতি বছরে মানুরী প্রবাসী ফ্রন্ট যুব ও ছাত্র সংঘ নামে এ আদর্শ উন্নয়ন মূলক সংগঠনটি গড়ে তোলেন।
বিশ্বজুড়ে করোনা মহামারিতে সংগঠনের পক্ষ থেকে একের পর এক দান অনুদান প্রদানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। এ যাবৎ পর্যন্ত উল্লেখযোগ্য, প্রথম ধাপে, রমজান উপলক্ষে ৩৫ পরিবারকে রমজানের উপহার (খাদ্যসামগ্রী) বিতরণ করেন, এবং দ্বিতীয় ধাপে, ঈদুল ফিতর উপলক্ষে ৭০ ফ্যামিলিকে ঈদ উপহার বিতরণ করেন। এছাড়াও দুইটা দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে উপলক্ষে নগদ অনুদান প্রদান এবং দুইজন ভুক্তভোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন। বর্তমানে শীতকালীন সময়ে অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে মানুরী প্রবাসী ফ্রন্ট যুব ও ছাত্র সংঘ। এছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজে ভূমিকা পালন করছেন।
উক্ত সংগঠনের মধ্যে যারা সবচেয়ে বেশি অবদান রাখছেন, মোঃ দ্বীন ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী বঙ্গবাজার। গাজী আলআমিন নোমান সহকারী শিক্ষক আইডিয়াল একাডেমী। এবং গাজী ফয়সাল তায়েফ, রাহুল, খরোশেদ আলম, আব্দুল আহাদ, মুরাদ হাসান শুভ, মোঃ রুবেল, মোঃ সাগর, সোহাগ মিজি, মোঃ হানিফ ফরাজী, মোঃ সোহেল গাজী, মোঃ মাহবুব আলম, মোঃ শাহমিরান গাজী (টিটু), মোঃ রাজু গাজী, মোঃ আজাদ গাজী, মোঃ রিয়াদ হোসেন, মোঃ নাঈম খামার, মোঃ শাহাদাত হোসেন খামার, গাজী শাহরিয়ার শামীম, জামাল গাজী, রাকিব মজুমদার, আব্দুল কাইউম সহ নাম জানা অজানা আরো অনেক মানুরী গ্রামের কৃতি সন্তান।

0 মন্তব্যসমূহ