লেখাঃ ছাইদুল,আমশট্ট

তাং২৪/১১/২০ইং

শিরোনামঃ বেদনাবাচন


জগৎ সংসারে ঐ সমস্ত স্ত্রীদিগের সহিত

ঐ সমস্ত স্বামীদিগের সম্পর্ক হইল ঐরূপ,

যেইরূপ বিষধর কালসর্পের সহিত-

নিয়ত জীবন সংশয়ী ক্রীড়া করিয়া চলা-

সেই সমস্ত সাপুড়েদের সম্পর্কের ন্যয়।


যেইখানে ঐসমস্ত সাপুড়ে তাহাদিগের

ঐসমস্ত সর্পের সমীপ হইতে কখনোই-

এতটুকু প্রীতিপ্রত্যাশী হইবার যোগ্যতা রাখেনা।


শুধু বেদনার আত্মসম্পদ ভাবিয়া লইয়া,

প্রতিকুল সুখের চরম কদর্য হইয়া-

জীবন যাপিয়া চলে নিত্য মিথ্যে অভিপ্রায়ে।


অথচ চির নিষ্ঠুর প্রকৃতির ঐ স্ত্রীগুলি

ভুলেও কখনো করিয়া থাকেনা আত্মমন্থন-

হৃদয়হীন তমাশায় এই ধরিত্রীর বুকে!


প্রচন্ড বিদ্বেষের হলাহলে নিমজ্জিত ইহারা,

প্রাতকাল হইতে অন্ত-অনন্তকাল;-

ইহারাই একশ্রেণির ভিন্ন চরিত্রের নারী--!