তাং১০/১১/২০ইং।

কবিতা
ক্ষুধাতুর

লেখা-মোঃছাইদুল ইসলাম

★★★★★★★★★★★


অহর্নিশি আমার চারিধার

চির ছায়া ঘন অন্ধকার-

পড়েছি দারিদ্রের দুর্বিপাকে।


আমি শুনি সর্বত্র ক্ষুধার মিছিল,

শৃংখলে বাঁধা যাপিত জীবন আর

কর্কষ অসংহতির উপহাস।


আমি মুক্তিহীন অন্তকাল-

সতত নিভৃতে কাঁদি একা

গাঁথি ব্যথার অশ্রু মালা!


কেউ জানেনা,আমার কি পরিচয়?

আমি গানহীন শিল্পীর মত-

পড়ে থাকি অজস্র নৈরাশ্য দ্বীপে।


আমি হতাশার সমুদ্র সৈকতে লিখি বসে,

কাব্যের ভাষায় অকাব্য যত-

অবিস্ময়ী পাঠক শূন্য সাহিত্য।


এঁকে যাই আমার যত ব্যর্থ অভিজ্ঞতা;

আর অনর্থের অনাগ্রহ বাসনা গুলো,

বৈকুন্ঠের ব্যথার আঙিনায়।


থেকে থেকে গুমরে ওঠে ক্ষুধা-

ভুখা হিংস্র বাঘের রুদ্র মূর্তি হয়ে;

চেপে ধরে ধারালো নখরে চিবুক আমার।


অভাবের কী যাতনা আমি জানি,

জানে সেও, যে আমারই মতো অবিরত-

অনন্ত ক্ষু্ধাতুর,নিরন্ন এ বসুধায়।


#মোঃছাইদুল,আমশট্ট।